ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন স্বামীর নামে ‘প্রেম তালা’ মেরে চাবি নদীতে ফেললেন মেহজাবীন

স্বামীর নামে ‘প্রেম তালা’ মেরে চাবি নদীতে ফেললেন মেহজাবীন

সাইন নদীর বিখ্যাত ‘পঁ দে আর্টস’ সেতুতে মেহজাবীন

ভালোবাসা চিরস্থায়ী করার এই অভিনব রীতি বিশ্বজুড়ে বহু যুগ ধরেই চলে আসছে। আর এবার সেই রোমান্টিকতায় ধরা দিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

সম্প্রতি ইউরোপ সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়েছেন মেহজাবীন চৌধুরী। আর সেখানেই সাইন নদীর বিখ্যাত ‘পঁ দে আর্টস’ সেতুর রেলিংয়ে নিজের ও স্বামী আদনান আল রাজীবের নামে ভালোবাসার তালা বেঁধে চাবিটা ছুড়ে ফেলেছেন নদীতে।

এই ঐতিহাসিক সেতুটি প্রেমিক-প্রেমিকাদের কাছে ‘লাভ ব্রিজ’ হিসেবে বিশ্বখ্যাত। যুগলরা এখানে এসে তালা ঝুলিয়ে ভালোবাসা অমলিন রাখার অঙ্গীকার করেন এবং সেই তালার চাবি ছুড়ে দেন নদীতে—যেন চাবি খুঁজে না পাওয়া মানেই এই প্রেম ভাঙার কোনো সুযোগ নেই।

মেহজাবীন নিজের ইনস্টাগ্রাম স্টোরি ও পোস্টে তালা লাগানোর সেই মুহূর্তের একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘লক’।

বিয়ের পর মেহজাবীন ও রাজীব দুজনই ব্যস্ত সময় কাটাচ্ছেন পেশাগত কাজে। তবু ভালোবাসার এমন প্রকাশ নিঃসন্দেহে ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। ভক্তদের অনেকেই ছবির নিচে মন্তব্য করেছেন, “এটা যেন সিনেমার চেয়েও সুন্দর!”, “মেহজাবীন এমনই রোমান্টিক—এ কারণে তো তাকে সবাই ভালোবাসে।”

প্রসঙ্গত, মেহজাবীন ও রাজীব দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন। চলতি বছর ঘরোয়া আয়োজনে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এ যেন শুধু তালা নয়, ভালোবাসা রক্ষার এক চিরন্তন অঙ্গীকার।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত