ঢাকা বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ স্ত্রীর সাথে মামাতো ভাইয়ের পরকীয়া, খুন যুবক

স্ত্রীর সাথে মামাতো ভাইয়ের পরকীয়া, খুন যুবক

স্ত্রীর সাথে পরকীয়ার জের ধরে খুলনার আড়ংঘাটা থানাধীন তেলিগাতী এলাকায় মামাতো ভাই বাচ্চু শেখ নামের এক যুবককে (৩২) জবাই করে হত্যা করেছে আপন ফুফাতো ভাই রবিউল ইসলাম ভূঁইয়া ওরফে নবী (৩৭)।

এ ঘটনায় আসামি নবীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আড়ংঘাটা থানাধীন তেলিগাতী মধ্যপাড়া গ্রামস্থ মো. আমজাদ শেখের ছেলে বাচ্চু শেখ (৩২) এর সাথে তার ফুফাতো ভাই মো. রবিউল ইসলাম ভুইয়া নবী (৩৭) এর স্ত্রীর পরকীয়া প্রেম ছিল। এর জের ধরে গত ৩০ জুলাই ভোরে বাচ্চু শেখকে তার নিজ বাড়িতেই ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় নবী। এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বাবা আমজাদ শেখ বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে ৩১ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় আসামি নবীকে বাগেরহাট জেলার মংলা থানাধীন মংলা বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। পরে আসামির দেখানো মতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুকুর হতে হত্যার কাজে ব্যবহৃত ধারালো দা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আসামিকে গত শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামি তার অপরাধের কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত