ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ স্ত্রীর পিটুনিতে গুরুতর আহত আ.লীগ নেতা!

স্ত্রীর পিটুনিতে গুরুতর আহত আ.লীগ নেতা!

পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মিলি আক্তারের পিটুনিতে গুরুতর আহত হয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদার। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ইলিয়াস আহম্মেদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার ভোরে ঘরে থাকা শিল দিয়ে ইলিয়াসের মাথায় আঘাত করেন তার স্ত্রী মিলি। পরে রড দিয়েও তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। সকালে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার বলেন, সকাল সাড়ে ৭টার দিকে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন ইলিয়াস। তার মাথার তিনটি স্থানে আঘাত ছিল। হাতেও আঘাতের চিহ্ন আছে। মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ প্রসঙ্গে মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) রেজাউল করিম বলেন, পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটেছে। উন্নত চিকিৎসার জন্য ইলিয়াস আহম্মেদকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক। বিষয়টি পারিবারিক হওয়াতে এখনও কোনো আইনি সিদ্ধান্তে আমরা যাইনি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত