ঢাকা বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ স্ত্রীকে বাঁচাতে জীবনবাজী, হাঙ্গরকে ঘুষি মেরে কুপোকাত স্বামীর

স্ত্রীকে বাঁচাতে জীবনবাজী, হাঙ্গরকে ঘুষি মেরে কুপোকাত স্বামীর

অস্ট্রেলিয়ার এক যুবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি হাঙরকে ঘুষি মেরে বাঁচিয়েছেন স্ত্রীকে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৫আগস্ট) সকালে অস্ট্রেলিয়ার সিডনি লাগোয়া ম্যাকোয়্যার বন্দরে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত এক মাসের মধ্যে এই নিয়ে মোট অস্ট্রেলীয় উপকূলে তৃতীয়বার হাঙরের হামলার ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বন্দরের কাছে যখন মার্ক র‌্যাপ্লে এবং তার স্ত্রী সি-সার্ফিং করছিলেন, তখন হঠাৎ মার্কের স্ত্রীর ডান পায়ে কামড় দেয় একটি হাঙর । এতে তিনি চিৎকার করলে পুনরায় তার পা কামড়ে ধরে হাঙরটি।

ঘটনা বুঝতে পেরেই মার্ক নিজের জীবনের বাজি রেখে স্ত্রীকে বাঁচাতে প্রায় ১০ ফুট লম্বা ওই হাঙরটিকে ঘুষি মারতে থাকেন। একসময় হাঙরটি পালিয়ে যায় । তারপর রক্তাক্ত স্ত্রীকে তীরে নিয়ে সেখানেই প্রাথমিক চিকিৎসার দেওয়া হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। জখম তরুণীকে এয়ারলিফ্ট করে সিডনির হাসপাতালে ভর্তি করে পুলিশ।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ায় নায়কের সম্মান পাচ্ছেন মার্ক। যদিও তিনি নিজে বলেছেন, অন্য যেকোনো স্বামীর মতোই স্ত্রীর প্রতি কর্তব্যের খাতিরেই তিনি ওই কাজ করেছেন।

 

1 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত