ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমেছে

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমেছে

চলতি বছরে আগস্ট মাসের তুলানায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমেছে। আগস্টে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ, গত সেপ্টেম্বর মাসে তা দাঁড়ায় ৯ দশমিক ৯২ শতাংশে।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ১১ দশমিক ৩৬ শতাংশ থাকলেও সেপ্টেম্বরে তা কমে ১০ দশমিক ৪০ শতাংশে দাঁড়ায়। এছাড়া, আগস্টে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৪ শতাংশ থাকলেও গত মাসে তা কমে ৯ দশমিক ৫০ শতাংশে দাঁড়ায়।

এর আগে, চলতি বছরের জুলাই মাসে বিগত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনের মাসে সার্বিক মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে দাঁড়ায়, যা জুনে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীন ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং প্রতি মাসে মাঠ পর্যায় থেকে বিভিন্ন প্রকার দ্রব্য ও সেবার মূল্য সংগ্রহ ও তা বিশ্লেষণ করে ভোক্তা মূল্য সূচকসমূহ (জাতীয়, পল্লী, শহর) এবং মূল্যস্ফীতির হার প্রণয়ন করে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত