ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল

প্রজ্ঞাপন জারি

ফাইল ফটো

বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরো দুই মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রবিবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত তারা সারা দেশে এ ক্ষমতা কাজে লাগাতে পারবেন।

এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৯৯৮ এর ১২ (১) ও ১৭ ধারা অনুযায়ী সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম-পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তারা (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সম-পদমর্যাদার কর্মকর্তারাসহ) সারা দেশে এই ক্ষমতা কাজে লাগাতে পারবেন।

ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারায় তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে।

গত বছর অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সহায়তা করতে সেনাবাহিনীর কর্মকর্তাদের ৬০ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১৫ নভেম্বর সেই ক্ষমতা আবার ৬০ দিনের জন্য বাড়ানো হয়। এই প্রজ্ঞাপনে কোস্টগার্ড ও বিজিবিতে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়।

এরপর থেকে কয়েক ধাপে দুই মাস করে এই ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে।

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পুলিশ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন রয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত