ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাদেশ সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক পরিবহন শ্রমিকদের

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক পরিবহন শ্রমিকদের

সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী নামকস্থানে অ্যাডমিরাল এম এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে আগামী ২৩ অক্টোবর (বুধবার) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জে গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেন গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃত্ববৃন্দ।

বক্তারা বলেন, অ্যাডমিরাল এম এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় করা হয়েছে। ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে গত ৫ আগস্টের পর কিছু দিন টোল আদায় বন্ধ ছিল। তবে সম্প্রতি আবার টোল আদায় শুরু হয়। সিলেট বিভাগীয় কমিশনারকে বিষয়টি অবগত করার পরেও সুরাহা না হওয়ায় কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, অ্যাডমিরাল এম এ খান সেতু নির্মাণে ব্যয় হয়েছিল মাত্র সাড়ে ৭ কোটি টাকা। গত ৪০ বছরে এই সেতু থেকে হাজার হাজার কোটি টাকা আদায় হলেও এখনও টোল আদায় বন্ধ হয়নি। টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জ জেলায় কর্মবিরতির ডাক দিয়েছি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত