ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার সীমান্ত থেকে শান্তিরক্ষী বাহিনীকে সরিয়ে নেওয়ার আহ্বান নেতানিয়াহুর

সীমান্ত থেকে শান্তিরক্ষী বাহিনীকে সরিয়ে নেওয়ার আহ্বান নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেসকে দক্ষিণ লেবানন থেকে শান্তিরক্ষী বাহিনীকে ‘অবিলম্বে’ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার নেতানিয়াহু তার অফিস থেকে জারি করা একটি ভিডিও বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘মহাসচিব ইউনিফিল বাহিনীকে ক্ষতির পথ থেকে সরিয়ে নিন। এটি এখনই করা উচিত, অবিলম্বে।’

লেবাননকে ইসরায়েল ও গোলান হাইটস থেকে বিভক্তকারী সীমানায় ২০০০ সাল থেকে মোতায়েন রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নাকুরাতে ইউনিফিলের পর্যবেক্ষণ টাওয়ার লক্ষ্য করে ইসরায়েলি ট্যাংক থেকে গোলা ছোড়া হয়েছিল। ওই সময় টাওয়ার থেকে পড়ে দুই ইন্দোনেশীয় শান্তিরক্ষী আহত হয়। এর ৪৮ ঘন্টার মধ্যে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় তিন শান্তিরক্ষী আহত হয়। শুক্রবার ইউনিফিলকে সরে যেতে বলেছিল ইসরায়েল। তবে ইউনিফিল এই আহ্বান প্রত্যাখ্যান করেছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত