ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার সীমান্তে কিশোর জয়ন্ত হত্যার কড়া প্রতিবাদ ঢাকার

সীমান্তে কিশোর জয়ন্ত হত্যার কড়া প্রতিবাদ ঢাকার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জয়ন্ত কুমার সিংহ ওরফে জাম্বু নামে ১৬ বছর বয়সী এক বাংলাদেশি কিশোর নিহতের ঘটনায় ভারত সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো এক প্রতিবাদ নোটে বাংলাদেশ গভীর উদ্বেগ জানিয়েছে।

প্রতিবাদ নোটে উল্লেখ করা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাণঘাতী নয়, এমন কৌশল অবলম্বন এবং বারবার হত্যা বন্ধের প্রতিশ্রুতির পরও এ ধরনের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকার এ নির্মম কর্মকাণ্ডের নিন্দা জানায়।

প্রতিবাদ নোটে বলা হয়েছে, কোনো একটি দেশের নাগরিক বৈধ কাগজপত্র ছাড়া অন্য দেশের ভূখণ্ডে প্রবেশ করলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কোনো অবস্থাতেই তারা যেন নির্যাতন ও মৃত্যুর শিকার না হন।

বাংলাদেশ সরকার এ ধরনের নির্মম কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধ, সীমান্ত-সম্পর্কিত সব হত্যাকাণ্ডের তদন্ত, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

৯ সেপ্টেম্বর (সোমবার) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে জয়ন্ত কুমার সিংহ ওরফে জাম্বু বিএসএফের গুলিতে নিহত হয়। এর আগে ১ সেপ্টেম্বর মৌলভীবাজার সীমান্তে আরেক বাংলাদেশি কিশোরী একইভাবে নিহত হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত