ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার সিলেটে ১৩ ট্রাক ভারতীয় চিনি জব্দ

সিলেটে ১৩ ট্রাক ভারতীয় চিনি জব্দ

সিলেটে অভিযান চালিয়ে ১৩ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ জুন) সকালে জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল থেকে এসব চিনি জব্দ করা হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকগুলো জব্দ করা হয়েছে। তবে ১৩ ট্রাকে কত বস্তা চিনি রয়েছে তা নিরূপণ চলছে।

বিজিবি জানায়, সিলেট সেক্টর ১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর রাজবাড়ি ক্যাম্প অভিযান পরিচালনা করে অবৈধ চিনি জব্দ করে। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

এর আগে, গত ৬ জুন সিলেটের জালালাবাদ থানা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ১৪ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত