ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি সিলেটে টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে গ্রাহকের তালা

সিলেটে টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে গ্রাহকের তালা

সিলেটে টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকের একটি শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরীর শিবগঞ্জ ব্রাঞ্চে তালা ঝুলিয়ে দেন তারা।

গ্রাহকদের অভিযোগ, ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চে বেশ কয়েকদিন ধরে গ্রাহকরা টাকা তুলতে এসে হয়রানির শিকার হচ্ছেন। জমা দিলে ঠিকই নেওয়া হচ্ছে, কিন্তু উত্তোলনের জন্য চেক নিয়ে এলে তিন হাজার টাকার ওপর দেওয়া হচ্ছে না।

গ্রাহক ফয়জুল কয়েছ অভিযোগ করে বলেন, গ্রাহকদের তারা ভিক্ষুক মনে করছে নাকি। ব্যাংকে টাকা রাখছি প্রয়োজনে তুলব বলে। কিন্তু টাকা তুলতে আসলেই হয়রানি করা হচ্ছে। এজন্য গেটে তালা ঝুলিয়ে দিয়েছি।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছেন। উভয়পক্ষকে নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত