ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ সিনহা হত্যা: এপিবিএন’র ৩ সদস্য সাময়িক বরখাস্ত

সিনহা হত্যা: এপিবিএন’র ৩ সদস্য সাময়িক বরখাস্ত

মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তরা হলেন-১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের এএসআই শাহজাহান, কনস্টেবল মো. রাজিব ও মো. আব্দুল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বলেন, ইউনিট প্রধান হিসেবে সিনহা হত্যা মামলায় গ্রেফতার তিন এপিবিএন সদস্যকে গতকাল মঙ্গলবার সকালে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত মেজর সিনহা মো. রাশেদ যেখানে নিহত হয়েছিলেন সেই শামলাপুর চেকপোস্টের এই তিন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য সেখানে দায়িত্বরত ছিলেন। সিনহা হত্যা মামলার তদন্তকালে র‌্যাব এই তিন এপিবিএন সদস্যের সংশ্লিষ্টতা পায়। পরে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারের পর এই তিন এপিবিএন সদস্যকে গতকাল মঙ্গলবার সকালে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব। সংশ্লিষ্ট আদালতের বিচারক এই তিন আসামির প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহীনির অবসরপ্রাপ্ত মেজর সিনহা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত