ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় সাড়ে ৭ ঘণ্টা পর আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা

সাড়ে ৭ ঘণ্টা পর আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা

রাজধানীতে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। সাড়ে ৭ ঘণ্টার মধ্যে আবার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের এ তথ্য নিশ্চিত করেছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকা এবং এর গভিরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানী ঢাকায় অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ৩। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা।

এর আগে আজ সকালে ঢাকার অদূরে নরসিংদীতে ফের একটি ভূকম্পনের উৎপত্তি হয়েছে। তবে এটি মৃদু মাত্রার। রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৩।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং ১০ জনের প্রাণহানী হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত