ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার সালমান এফ রহমানের বিরু‌দ্ধে অনুসন্ধা‌নে দুদক

সালমান এফ রহমানের বিরু‌দ্ধে অনুসন্ধা‌নে দুদক

শেয়ারবাজারে জালিয়াতি, রিপ্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লু‌ট করার অভিযোগ রয়েছে সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম‌্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে।

 আরও অভিযোগ আছে, প্রধানমন্ত্রীর উপ‌দেষ্টা প‌রিচ‌য়ে অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নি‌য়ে ফেরত দেন‌নি তি‌নি। বরং, ঋণের অর্থ আত্মসাৎ ক‌রে হাজার কোটি টাকা বিদেশে পাচার ক‌রে‌ছেন।

সালমান এফ রহমা‌নের বিরু‌দ্ধে এসব অভিযো‌গের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নি‌য়ে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)।

বৃহস্প‌তিবার (২২ আগস্ট) দুদ‌কের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন, সা‌বেক প্রধানমন্ত্রীর উপ‌দেষ্টার বিরু‌দ্ধে শেয়ারবাজারে জালিয়াতি, রিপ্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট এবং ঋণ নি‌য়ে আত্মসাৎ ও বি‌দে‌শে পাচা‌রের অভিযোগ অনুসন্ধানে কাজ শুরু করেছে দুদ‌ক টিম।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত