ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ সারাদেশে ৩৬ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে

সারাদেশে ৩৬ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ হাজার ৩শ’ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এ বছরের অক্টোবরের প্রথম সপ্তাহেই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধাপে প্রাক-প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার ৩০০ জন এবং প্রায় ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। মন্ত্রিসভায় এরিমধ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এ প্রস্তাব পাস হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনের জন্য অনলাইনে এক মাস সময় দেয়া হবে। ফলে এবার আবেদন করার পর সফটওয়্যারের মাধ্যমে প্রার্থীর ব্যক্তিগত ও একাডেমিক তথ্য যাচাই-বাছাই করা হবে। এতে করে আবেদন যাচাই-বাছাই করতে সময় লাগবে অনেক কম।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রাক-প্রাথমিক ও সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে ইতোমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করা হয়েছে। এবার আবেদন প্রক্রিয়া পুরোটাই অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদনকারী নারী-পুরুষ উভয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (সম্মান), স্নাতক (পাস) বা সমমান ডিগ্রি করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন গণমাধ্যমটিকে বলেন, প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক পদ সৃজন করা হয়েছে। এসব পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আমরা অনেক আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি। পাশাপাশি সহকারী শিক্ষকের শূন্য পদগুলো চিহ্নিত করে সেসব পদে নিয়োগ দিতে বলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে কাজ শুরু করেছে ডিপিই।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত