ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ সাভারে চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারে চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারে স্যামুয়েল ফলিয়া (৩০) নামের এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার সকালে পৌর এলাকার দড়িয়ারপুর মহল্লায় ভাড়া বাড়ি থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয় । সে এনাম মেডিকেল কলেজে অ্যান্ড হাসপাতালের ক্যান্সারের চিকিৎসক ছিলেন । ও চাঁদপুর জেলার মিসনপাড়া গ্রামের বাদল ফলিয়ার ছেলে ।

পুলিশ জানায়, সকালে নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার (ওসি) এ এফ এম সায়েদ বলেন, স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে । এছাড়াও নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত