ঢাকা রবিবার ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন সাফার গ্ল্যামারে মুগ্ধ ভক্তরা

সাফার গ্ল্যামারে মুগ্ধ ভক্তরা

ছোট পর্দার নন্দিত অভিনেত্রী সাফা কবির। নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন ঠিক সেভাবেই অসংখ্য নাটক ভক্ত-অনুরাগীদের উপহার দিয়েছেন। এর পাশাপাশি নিজের গ্ল্যামার দিয়েও ভক্তদের মুগ্ধ করছেন নিয়মিতই।
সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। নিজের বিভিন্ন মুহূর্ত মাঝে মাঝেই শেয়ার করে থাকেন। তবে একটি কথা না বললেই নয়, দেশের ফ্যাশনিস্তা অভিনেত্রী হিসেবে পরিচিত সাফা কবিরের সাজপোশাক সব সময়ই এগিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একঝাঁক ছবিতে নিজেকে ধরা দিলেন অভিনেত্রী; যেখানে তার মূল আকর্ষণ ছিল পোশাক ও তার লুক।
সাফা কবির বর্তমানে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। শুক্রবার ব্যাংককের একটি ক্যাফেতে উপস্থিত হয়ে নজর কেড়েছেন। এদিন তার পরনে ছিল সাদা ও গাঢ় নীল রঙের একটি ফ্লোয়িং গাউন, যা পাতার মতো নকশা দিয়ে সাজানো। গাউনটির লম্বা স্কার্ট এবং ঢিলে হাতায় তাকে আরও আকর্ষণীয় দেখাচ্ছিল। তারার ডিজাইনের কানের দুল, খোলা চুল আর হাল্কা মেকআপের সঙ্গে মিলিয়ে তার এই গ্ল্যামারাস লুকে মুগ্ধ হন ভক্তরা। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে সাফা লিখেছেন, শুক্রবারের ছুটিতে! আমি ক্যাফেগুলোতে তাদের নিজস্ব শৈল্পিক ছোঁয়া খুব ভালোবাসি।
একটু প্রকৃতি, ভালো খাবার, ভালো পরিবেশ, আর ছবি তোলার জন্য দারুণ কিছু জায়গা। এই মুহূর্তগুলো ধরে না রেখে পারলাম না। বলা বাহুল্য, ভক্তরা তার এই রূপে মুগ্ধতা প্রকাশ করেছেন, ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়। একজন লিখেছেন, চমৎকার রকমের সুন্দর, আরেক নেটিজেন লিখেছেন, আমার পছন্দের মানুষ আপনি, অনেক সুন্দর লাগছে।
এদিকে, বিগত বছরে বেশ ভালো কিছু কাজ করলেও শেষের দিকে মাদকের সঙ্গে নাম জড়িয়ে সমালোচিত হন সাফা কবির। সময়টা তার জন্য কঠিনই ছিলো বলা যায়। আপাতত নাটক-সিনেমা নিয়ে তার নতুন কাজের খবরও তেমনও নেই।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত