ঢাকা মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা সাকিবের দেশে ফেরা, এবার মুখ খুললেন মিরাজ

সাকিবের দেশে ফেরা, এবার মুখ খুললেন মিরাজ

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ ছাপিয়ে এখন আলোচনার ইস্যু হয়ে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের দেশে ফেরা কিংবা না ফেরা নিয়ে। সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবসর নিতে চান দেশের মাটিতে, তবে শর্ত দিয়েছেন তাকে নিরাপদে দেশত্যাগের নিশ্চয়তা দিতে হবে।

এমন ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদরা প্রতিক্রিয়া দিয়েছেন। এবার এলো সতীর্থ মেহেদী হাসান মিরাজের প্রতিক্রিয়া। কানপুর টেস্ট শুরুর আগের দিন অবসর ঘোষণার পর এই প্রথম সাকিবের দেশে ফেরা ইস্যুতে মুখ খুলছেন জাতীয় দলের কোনো ক্রিকেটার।

সোমবার (৩০ সেপ্টেম্বর) চতুর্থ দিন শেষে মিরাজের কাছে জানতে চাওয়া হয় সাকিবের দেশে ফেরার ইচ্ছা নিয়ে দলীয় ভাবনা কী।  অলরাউন্ডার মিরাজ উত্তর দিয়েছেন অবশ্য কূটনৈতিক।

‘যেহেতু তার একটা স্বপ্নের কথা বলেছে। তার শেষটা দেশের মাটিতে হতে চেয়েছে সে। যেহেতু একটা ইস্যু আছে। কীভাবে কী করবে, না করবে চিন্তা করবে। যদি ক্লিয়ারেন্স পায় তাহলে বাংলাদেশেই তার শেষ হতে পারে যেহেতু সে নিজে বলেছে’ -এভাবে বলেছেন মিরাজ।

প্রথম ইনিংসে সাকিব ব্যাট হাতে আলো ছাড়াতে পারেননি। আউট হয়েছেন ৯ রানে। তবে বল হাতে মিরাজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন। দিয়েছেন ৭৯ রানে।

সাকিবের বোলিংয়ের প্রশংসা করে মিরাজ বলেন, ‘অবশ্যই খুব ভালো বোলিং করেছে। এই উইকেটে যেভাবে তারা খেলেছে সেভাবে অনেক ভালো বোলিং করেছে। উনার তো অনেক অভিজ্ঞতা আছে।’

‘ওরা যেভাবে খেলেছে টি-টোয়েন্টির মেজাজে খেলেছে। সে তো টি-টোয়েন্টিতে অনেক সফল হয়েছে। ফলে ধরতে পেরেছে। প্রথম ওভারেই সে ধরতে পেরেছে অবস্থাটা’ -যোগ করেন মিরাজ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত