ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ সাকিবের দেশে ফেরার তারিখ জানা গেল

সাকিবের দেশে ফেরার তারিখ জানা গেল

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব লুকানোর দায়ে আর্ন্তজাতিক ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে, সুখবর হচ্ছে আগামী ২৯ অক্টোবর শেষ হচ্ছে সাকিবের নিষেধাজ্ঞা।

এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে দেশ ফিরবেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। তবে, কবে দেশে ফিরবেন সেনিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ ব্যাপারে বিসিবির লজিস্টিক টিমের দায়িত্বে থাকা ওয়াসিম খানের সাথে যোগাযোগ করা হলে তিনিও নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার, ৩০ আগস্ট রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে সাকিবের।

দীর্ঘদিন খেলার বাইরে থাকায়, তার ফিটনেসে ঘাটতি থাকাটাই স্বাভাবিক। আর তাই-তো আসন্ন শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগেই বিকেএসপিতে কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে তিন সপ্তাহ অনুশীলন করবেন সাকিব আল হাসান।

যদিও শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব মাঠে নামতে পারবেন কি-না সেটা এখনো নিশ্চিত নয়।

অক্টোবরে ও নভেম্বরে অনুষ্ঠিতব্য তিনটি টেস্ট খেলার জন্য আগামী সেপ্টেম্বরের শেষদিকে শ্রীলঙ্কা উড়াল টাইগাররা। সবকিছু ঠিকঠাক থাকলে টাইগাররা দেশ ছাড়বে ২৪ সেপ্টেম্বর। শ্রীলঙ্কা যাওয়ার আগে দলগত অনুশীলন করবে মুমিনুল হকের দল।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত