ঢাকা শুক্রবার ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা সহজ জয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা

সহজ জয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা

আরেকটি সহজ জয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। কক্সবাজারে রোববার সিরিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে সিরিজ শুরু করেছিল জুনিয়র টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরে দল।

আজ রবিবার তৃতীয় ম্যাচে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে ব্যাটিং করতে পাকিস্তানের মেয়েরা ৮৬ রানের বেশি করতে পারেনি। স্বাগতিক দল ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দল জিতলেও উদ্বেগের বিষয় হলো, তিন ম্যাচে রান হয়নি একদমই। এর আগে প্রথম ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং করা দল ৮৮ ও দ্বিতীয় ম্যাচে ৮০ রান এসেছিল। তৃতীয় ম্যাচেও আশির ঘরে আটকে থাকে পুঁজি। পাকিস্তানের ব্যাটিং একটুও ভালো হয়নি। অধিনায়ক ইমান নাসের ১৬ বলে ২৩ রান করেন। এছাড়া মেমোনা খালিদ ১৮, মাহনুর জেব ১২ ও জুফিশান আয়াজ ১৪ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন হাবিবা ইসলাম ও ওতোশি মজুমদার। ১টি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন ও জারিন তানসিম।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ৮ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা। তৃতীয় উইকেটে অচেনা জান্নাত ও সাদিয়া ইসলাম ৪৫ রানের জুটি গড়েন। বাংলাদেশের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৩৫ রান করেছেন অধিনায়ক সাদিয়া। ৩টি ছক্কা মারেন এই ব্যাটসম্যান। তবে ম্যাচ শেষ করে আসতে পারেননি। অচেনা ও মায়মুনা চতুর্থ উইকটে ৩৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ২৫ বলে ৩০ রান করেন অচেনা। মায়মুনা নাহারের ব্যাট থেকে আসে ৪ রান। সিরিজের শেষ দুই ম্যাচ কক্সবাজারেই ১০ ও ১২ ডিসেম্বর।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত