ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ‘সম্পূর্ণ করোনা নিরাময় ভ্যাকসিন নাও আবিষ্কার হতে পারে’

‘সম্পূর্ণ করোনা নিরাময় ভ্যাকসিন নাও আবিষ্কার হতে পারে’

প্রাণঘাতী করোনাভাইরাসকে সম্পূর্ণ নিরাময় করতে পারে এমন ভ্যাকসিন নাও আবিষ্কার হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (৩ আগস্ট) প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

তিনি বলেন, এই সংকটময় পথ অনেক দীর্ঘ হতে পারে বিশ্ববাসীর জন্য। বিশ্ব করোনা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরও সময় লাগতে পারে। কারণ করোনাভাইরাসকে একেবারে নিশ্চিহ্ন করতে সক্ষম এমন ভ্যাকসিন আমরা নাও পেতে পারি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা, হাত ধোয়া ও আক্রান্ত ব্যক্তি শনাক্তে নিয়মিত পরীক্ষা করা অব্যাহত রাখতে হবে। নিজেকে নিরাপদ রাখতে এ সবই মেনে চলতে হবে। এ সংকটকালীন পরিস্থিতিতে বিশ্বজুড়ে সংহতির প্রতীক হয়ে উঠতে পারে ফেস মাস্ক।

গত বছর ডিসেম্বরে চীনের উহান শহরে থেকে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসটিতে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮০ লাখ ২১ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৯৩২ জনের। এরইমধ্যে ১ কোটি ১৩ লাখ ৩০ হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত