ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন সম্পর্ক ভাঙে তৃতীয় পক্ষের কারণে

সম্পর্ক ভাঙে তৃতীয় পক্ষের কারণে

হিরো আলম প্রসঙ্গে রিয়া মনি

বৃহস্পতিবার রাতে বগুড়ার ধুনটে এক বন্ধুর বাড়িতে মাত্রাতিরিক্ত ঘু‌মের ওষুধ খে‌য়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ‌হি‌রো আলম‌

আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের সঙ্গে বিচ্ছেদের জন্য তৃতীয় পক্ষকে দায়ী করেছেন তার সাবেক স্ত্রী রিয়া মনি।

শুক্রবার (২৭ জুন) বিকেলে ফেসবুকে তিনটি ছবি পোস্ট করে এর ক্যাপশনে রিয়া মনি লিখেছেন, ‌“সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতেও তেমন সময় লাগে, সম্পর্ক গড়ে ওঠে দুজনের মতে, আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে।”

ছবিতে দেখা যায়, প্রাইভেটকারে অসুস্থ হিরো আলমের মাথা নিজের কোলে রেখেছেন রিয়া মনি।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বগুড়ার ধুনটে এক বন্ধুর বাড়িতে মাত্রাতিরিক্ত ঘু‌মের ওষুধ খে‌য়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ‌হি‌রো আলম‌। উন্নত চি‌কিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ থে‌কে ঢাকায় নিয়েছেন সা‌বেক স্ত্রী রিয়া ম‌নি। শুক্রবার (২৭ জুন) বিকেল ৪টায় হাসপাতা‌ল কর্তৃপ‌ক্ষের সঙ্গে কথা ব‌লে হিরো আলমকে নিয়ে প্রাইভেটকা‌রে ক‌রে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

হি‌রো আলম যে বন্ধুর বা‌ড়িতে ঘু‌মের ওষুধ খে‌য়ে অসুস্থ হ‌য়ে‌ছেন, সেই বন্ধু সাংবাদিকদের বলে‌ছেন, “গতকাল‌ হিরো আলম আমার বাড়িতে এসে রিয়া মনিকে নিয়ে হতাশার কথা ব‌লেন। তি‌নি যেখানে যান, সেখানে লোকজন তাকে বিরক্ত করেন, নানা প্রশ্ন করেন বলে জানান। একটু নিরিবিলি সময় কাটাতে তিনি আমার এখানে এসেছিলেন। আমার ধারণা, রিয়া মনিকে না পাওয়ার হতাশা থেকেই হিরো আলম এ সিদ্ধান্ত নিয়েছেন।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত