ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: উপদেষ্টা মাহফুজ আলম

সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: উপদেষ্টা মাহফুজ আলম

ছ‌বি: সংগৃহীত

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে ‘মাজার সংস্কৃতি – সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা’ শিরোনামের জাতীয় সংলাপে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অনেকেই সংঘাতে জড়াচ্ছে না, কারণ প্রধান উপদেষ্টা আছে। তবে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে।

তিনি বলেন, “সরকার বদলালেই মসজিদের ইমাম পরিবর্তন হয়, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবর্তিত হয়। পূর্ববর্তী রাজনৈতিক নেতারা মুসলিমদের ঐক্যবদ্ধ করার বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। কেউ সুন্নিদের, কেউ কওমিদের ব্যবহার করেছেন। অনেকে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে প্রভাবিত করতে চেয়েছেন, অথচ এ অঞ্চলের ইসলামের ইতিহাস তারা জানেন না।”

মাহফুজ আলম আরও জানান, “নিজেকে রক্ষা করার জন্যই সুফিবাদের সঙ্গে আওয়ামী লীগের সংযোগ ছিল। এখানেই ধর্মীয় রাজনীতি আটকে গেছে। কওমি রাজনীতিতেও একই ঘটনা ঘটেছে।”

সংলাপে তিনি জানান, মাজারে আক্রমণের পর অনেককেই গ্রেফতার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনা সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত