ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ জাতীয় সবাইকে সম্পদের হিসাব দি‌তে হ‌বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সবাইকে সম্পদের হিসাব দি‌তে হ‌বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবালয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নবনিযুক্ত সহকারী পরিচালকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে

দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জা‌নি‌য়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ব‌লে‌ছেন, মেধাকে কাজে লাগিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। ঘুষ ও দুর্নীতি থেকে দূরে থাকতে হ‌বে। সবাইকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক পদে নবনিযুক্ত ২০ কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

পোস্টিংয়ের জন্য দৌড়-ঝাঁপ ও তদবির থেকে বিরত থাকতে কর্মকর্তাদের অনুরোধ জা‌নি‌য়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, এখনকার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তুলনামূলক মেধাবী। তাই, মেধাকে কাজে লাগিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে।

মানুষ যাতে সঠিকভাবে সেবা পায়, সেদিকে লক্ষ রাখার নি‌র্দেশনা দি‌য়ে লেফটেন্যান্ট জেনারেল ((অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাসপোর্ট অফিসে এসে মানুষ হয়রানির শিকার হয়, এ দুর্নাম দূর করতে হবে।

‘আপনাদের মনে রাখতে হবে, আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা। সুতরাং, নামের সাথে মিল রেখে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে,’ যোগ ক‌রেন তি‌নি।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান চৌধুরী এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার উপস্থিত ছিলেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত