ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিজ্ঞান ও প্রযুক্তি সবচেয়ে নির্ভুল ঘড়ি বিক্রি হলো ৩৩ লাখ ডলারে

সবচেয়ে নির্ভুল ঘড়ি বিক্রি হলো ৩৩ লাখ ডলারে

দেখতে অনেকটা প্রশস্ত ফ্রিজের মতো। বস্তুটি বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি। আর এই ঘড়িটি বুধবার জাপানে ৩৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে বলে জানিয়েছে এএফপি।

ঘড়িটির নির্মাতা প্রতিষ্ঠান জাপানোর কিয়োটোর শিমাদজু কর্পোরেশনের মতে, ‘ইথার ঘড়ি ওসি জিরো ২০’ এতটাই নির্ভুল যে এটি এক সেকেন্ডের জন্য বিচ্যুত হতে ১০ বিলিয়ন বছর সময় লাগবে।

নির্মাতা প্রতিষ্ঠান একটি বিবৃতিতে জানিয়েছে, ‘স্ট্রন্টিয়াম অপটিক্যাল ল্যাটিস ক্লক’ নামে পরিচিত ঘড়িটি সেকেন্ড নির্ধারণের বর্তমান মান সিজিয়াম পারমাণবিক ঘড়ির চেয়ে ১০০ গুণ বেশি নির্ভুল।

প্রায় এক মিটার (তিন ফুট) লম্বা এই বাক্সটি তার ধরণের জন্য ছোট, যার আয়তন প্রায় ২৫০ লিটার। এটি গবেষণার কাজেও ব্যবহার করা যেতে পারে।

শিমাদজু আগামী তিন বছরে এমন ১০টি ঘড়ি বিক্রি করতে চাইছে। তাদের প্রত্যাশা, গ্রাহকরা টেকটোনিক কার্যকলাপ পর্যবেক্ষণের মতো ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা এগিয়ে নিতে এগুলো ব্যবহার করবেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত