ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ পাঠশালা ‘সফল’ আন্দোলনের পর কুয়েট পেল অন্তর্বর্তী ভিসি

‘সফল’ আন্দোলনের পর কুয়েট পেল অন্তর্বর্তী ভিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক মো. হযরত আলীকে।

টানা দুই মাসের আন্দোলনে শিক্ষার্থীরা সফল হওয়ার ছয় দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক মো. হযরত আলীকে।

একজন পূর্ণকালীন উপাচার্য আসার আগ পর্যন্ত এই পদে ভারপ্রাপ্ত হিসেবে বিশ্ববিদ্যালয়টির প্রধান নির্বাহী হিসেবে কাজ করবেন তিনি।

অধ্যাপক হযরত আলী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগে অধ্যাপনা করছিলেন।

বৃহস্পতিবার (১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন নিয়ে কুয়েট আইন ২০০৩-এর ১০(১) ও ১০(৩) ধারায় পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য অধ্যাপক হযরত আলীকে এই পদে বসানো হয়েছে।

পদাধিকার বলে কুয়েটের আচার্য রাষ্ট্রপতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েটের অন্তর্বর্তী ভিসি হিসেবে দায়িত্ব পালনের সময়কালে অধ্যাপক হযরত আলী বর্তমান পদের সমান বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলে শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ শর্তে বলা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা দিতে ব্যর্থতার কারণে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। ‎টানা দুই মাসের আন্দোলন এবং শিক্ষার্থীদের আমৃত্যু অনশন কর্মসূচির মুখে গত ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় অধ্যাপক হযরত আলী উপাচার্যের দায়িত্ব পেলেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত