ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি সপ্তাহের শুরুতেই পুঁজিবাজারে পতন

সপ্তাহের শুরুতেই পুঁজিবাজারে পতন

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ সেপ্টেম্বর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। এছাড়া ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭১১ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫.২২ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬৯টি কোম্পানির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত আছে ৪৬টির।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১২.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭১৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২০.৭৮ পয়েন্ট কমে ১৬ হাজার ১১৯ পয়েন্টে, শরিয়া সূচক ৩.৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৭৩.৬৮ পয়েন্ট কমে ১২ হাজার ৯৩৮ পয়েন্টে অবস্থান করছে।

দিন শেষে সিএসইতে ৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত