ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন সংসার চালাতে এখন আইসক্রিম বিক্রি করেন দেবের সহ-অভিনেতা

সংসার চালাতে এখন আইসক্রিম বিক্রি করেন দেবের সহ-অভিনেতা

এক সময় যিনি পর্দায় ভয় ছড়াতেন, তিনি এখন জীবন চালাতে ছোট মুদির দোকান দিয়ে চলছেন। ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’-এর মতো সিনেমায় খলনায়কের চরিত্রে দর্শকের মনে দাগ কেটেছিলেন। কিন্তু আজ সেই আলো ম্লান। বলছি টলিউডের দর্শকপ্রিয় অভিনেতা সুরজিৎ সেনের কথা। পাঁচ বছর ধরে পর্দা থেকে দূরে সুরজিৎ। জীবন চলে দোকানের আয়ে।
এই অভিনেতা বলেন, “১৯৯৮ থেকে ২০২০ পর্যন্ত অভিনয় করে মাত্র পাঁচ লাখ টাকা রোজগার করতে পেরেছি। ভাবুন, কতটা কঠিন সময় গেছে!” এখন তাঁর সংসার চলে মুদির দোকান, আইসক্রিম আর নরম পানীয় বিক্রি করে।

তিনি আরও বলেন, “তৃণমূল আসার পর এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। অনেকে ভাবেন আমি হয়তো অন্য দলের ছিলাম—একেবারেই না। আমি কোনো দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।”
এক সময় ক্যামেরার ফ্ল্যাশে ঝলমল করা মুখ এখন দোকানের আলোয় ঝাপসা। তবু তাঁর গলায় শান্ত সুর, “অভিনয়ে ফেরার ইচ্ছে নেই আর। এখন নিজের ব্যবসা নিয়েই বাঁচতে চাই।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত