ঢাকা শনিবার ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ ফটো ফিচার গ্যালারী শ্রীলীলার প্রেমে মজেছেন কার্তিক

শ্রীলীলার প্রেমে মজেছেন কার্তিক

শ্রীলীলা, কার্তিক আরিয়ান

প্রেম কিংবা বিয়ের খবর নায়কেরাও গোপনে রাখতে চান। এর পেছনে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যম। কারণ প্রেমের খবর প্রকশ্যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীর সংখ্যা কমে যায়। প্রেমের প্রশ্ন উঠলেই গুজব বলে উড়িয়ে দিতে চান, অথবা একটি রহস্যময় উত্তর দেন তারা। এর ব্যতিক্রম নন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। এর আগে সারা আলি খান, জাহ্নবী কাপূর, অনন্যা পাণ্ডের নামের সঙ্গে জড়িয়েছে এই তারকার নাম। এবার যুক্ত হয়েছে দক্ষিণী নায়িকা শ্রীলীলার নামও। কিন্তু নায়ক বলছেন, তিনি সিঙ্গেল।

ভারতীয় গণমাধ্যমের তথ্য, শ্রীলীলা এবং কার্তিকের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। কয়েকদিন আগে কার্তিকের বাড়িতে পার্টিতেও যোগ দিতে দেখা গেছে শ্রীলীলাকে। কার্তিকের মা নাকি ভালোভাবে মেনে নিয়েছেন এই সম্পর্ক। সম্প্রতি উত্তরবঙ্গে ও সিকিমে শ্রীলীলার সঙ্গে শুটিং করছেন কার্তিক। সেখানকার ছোট ছোট ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে শ্রীলীলা ও কার্তিকের ক্যামেরার পেছনের রসায়ন দেখে দুইয়ে-দুইয়ে চার মেলাতে ব্যস্ত অনুরাগীরা। তবে সে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেতা।

কার্তিক বলেছেন, ‘‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে যা বলা হয় তার কিছুটা সত্য, কিছুটা মিথ্যা। আমার ব্যক্তিগত জীবন নিয়ে যে এত চর্চা হয়েছে যে আজকাল কারও সঙ্গে আলাপ হলেও অদ্ভুত লাগে।’’

এই নায়ক জানিয়েছেন তিনি ব্যক্তিগত জীবন নিয়ে আরও সচেতন হতে চান। একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘আমি এখনও সিঙ্গেল’’।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত