ঢাকা বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাদেশ শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী খালি একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ মে) বেলা দেড়টায় শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রেলওয়ে সূত্রে জানা যায়, দুপুরে তেলবাহী একটি খালি ট্রেন ঘুরানোর সময় চালকের ভুলে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পাশে মাটির মধ্যে আটকে যায়। এতে অল্পের জন্য রেললাইনের পাশে থাকা বেশ কয়েকটি ঘর দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, ‘‘স্টেশনের তিন নম্বর লাইনে তেলবাহী খালি একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে অন্য ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না। লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারে সময় লাগবে।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত