ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ শেষ কেকের টুকরোই ভাঙল ২৫ বছরের সংসার

শেষ কেকের টুকরোই ভাঙল ২৫ বছরের সংসার

ছবি: সংগৃহীত

রাতের খাবারের টেবিলে এক টুকরো কেকই ২৫ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ডেকে এনেছে এক মার্কিন দম্পতির জীবনে। শেষ কেকের টুকরোটি না পেয়ে ক্ষুব্ধ স্ত্রী তার স্বামীকে তালাক দিয়েছেন।

বিদেশি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৪৬ বছর বয়সী এক নারী জনপ্রিয় আলোচনা প্ল্যাটফর্ম রেডিটের পেজে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

ওই নারী লিখেছেন, “আমার বয়স ৪৬, স্বামীর ৪৮। আমরা বহুদিন ধরে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছিলাম। বারবার তর্ক হতো। আমাদের বিবাহবার্ষিকীতে স্বামী ভ্রমণের পরিকল্পনা করেন, কিন্তু এমন একটি হোটেল বেছে নেন, যেখানে যাওয়ার কথা আমরা কখনও ভাবিনি।”

তিনি আরও জানান, “সেদিন রাতের খাবারে আমরা দুজনেই চিজকেক অর্ডার করেছিলাম। আমি আমার অংশটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য। কিন্তু সকালে দেখি সেটা নেই। স্বামী প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে, তিনিই খেয়ে ফেলেছেন।”

স্ত্রীর ভাষায়, “এটা শুধু কেকের টুকরো নিয়ে নয়, এটা প্রতীক ছিল আমাদের সম্পর্কের। সব সময় তিনিই আমার অংশটুকু নিয়ে নিতেন, আর আমি শুধু বাকি অংশটুকু নিয়ে থাকতাম।”

পোস্টটি ভাইরাল হওয়ার পর অসংখ্য নেটিজেন ওই নারীর পাশে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন, “২৫ বছর পর হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।” আবার কেউ বলেছেন, “এক টুকরো কেক আসলে তার জীবনের অসম সম্পর্কের প্রতিচ্ছবি।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত