ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা (ফাইল ফটো)

ঢাকার আশুলিয়ায় শাহাবুল ইসলাম শাওন নামের এক যুবক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা চৌধুরী হিমেলের আদালতে এ মামলা করেন শাওনের আত্মীয় মজিবুল হোসেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আশুলিয়া থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী হান্নান ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিদের মধ্যে আছেন—ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, আনিসুল হক, হাছান মাহমুদ, বেনজীর আহমেদ, তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় তিন রাস্তার মোড়ে উল্লিখিত আসামিদের নির্দেশে শাওনকে গুলি করে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত