ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি শেখ হাসিনার সরকার সব সময় কৃষকদের পাশে আছে: নাছিম

শেখ হাসিনার সরকার সব সময় কৃষকদের পাশে আছে: নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, মানুষের জীবনযাত্রার ব্যয় যাতে বেশি না হয়, সেজন্য এবারের বাজেটে দেশরত্ন শেখ হাসিনা রক্ষণশীলতার পরিচয় দিয়েছেন। শেখ হাসিনার সরকার সব সময় কৃষকদের পাশে আছে। গত ১৬ বছর ধরে তিনি কৃষিক্ষেত্রে ভর্তুকি দিয়ে আসছেন। কৃষি একমাত্র সেক্টর, যেখানে ভর্তুকি দিলে রিটার্ন পাওয়া যায়।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশের সভা কক্ষে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, যারা কৃষিকাজ করেন ও কৃষি ব্যবসা করেন, আমরা সকলে মিলেই একটা পরিবার। এই পরিবার যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমাদের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে আমাদের বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। কৃষকের পথকে বাধাগ্রস্ত করার মতো কোনো কার্যক্রম দেশরত্ন শেখ হাসিনার সরকার নেবে না।

তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পুনর্গঠনের সময় কৃষকদেরকে বিভিন্ন ধরনের উপকরণ বিনামূল্যে দিয়েছিলেন। সেখান থেকেই কৃষির অগ্রযাত্রা শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের সক্ষমতায় কোনো প্রকার ঘাটতি হোক, এটা শেখ হাসিনার সরকার কোনোভাবেই চায় না। এজন্য যেসব সহায়তা দরকার, তা আওয়ামী লীগ সরকার করবে।

ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের নেতাদের উদ্দেশে বাহাউদ্দিন নাছিম বলেন, আপনারা কোনো বিষয় নিয়ে উৎকণ্ঠিত হবেন না। কৃষিবান্ধব বর্তমান সরকার আপনাদের পাশে আছে। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন, তার পাশাপাশি এ দেশের কৃষকের স্বার্থের বিষয়টাও আপনাদের লক্ষ রাখতে হবে। যত প্রতিকূলতা আসুক না কেন, সব সমস্যাকে মাথায় রেখেই কৃষি উপকরণের সহজলভ্যতা এবং সুলভ মূল্যে যেন কৃষকরা পায়, তার জন্য নীতিগত সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) সভাপতি এস সাইফুজ্জামানের সভাপতিত্বে ও মহাসচিব কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি কৃষিবিদ ড. মো. শহীদুর রশীদ ভূইয়া, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব খায়রুল আলম প্রিন্স প্রমুখ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত