ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৬ হত্যা মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৬ হত্যা মামলা

শেখ হাসিনা (ফাইল ফটো)

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও ছয়টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এসব মামলা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে শেখ আজিজুর রহমান বাদী হয়ে ১৪৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালসহ ৪৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। আদালত যাত্রাবাড়ী থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালতে শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। আদালত বাড্ডা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসাইনের আদালতে শেখ হাসিনাসহ ৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আদালত কদমতলী থানা পুলিশকে মামলাটির অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। আদালত রামপুরা থানা পুলিশকে মামলাটির অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আদালত হাতিরঝিল থানা পুলিশকে মামলাটির অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত