ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার শেখ হাসিনাকে ফেরানোর আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়

শেখ হাসিনাকে ফেরানোর আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনও আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি। মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এমনটি জানান।

রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এদিন বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের পর এক প্রশ্নের উত্তরে তৌফিক হাসান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে এখনো কোনও আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া, ভারতে শেখ হাসিনার অবস্থানের স্ট্যাটাসও (আমাদের) জানা নেই।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনও আলোচনা হয়নি।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৭ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এ ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত