ঢাকা বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ আন্তর্জাতিক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা

বাংলাদেশে ফেরত পাঠানো উচিত কি না—এমন এক জনমত জরিপে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বেশিরভাগ অংশগ্রহণকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্য ও সিকিমের ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নত হবে। সারাদেশের জরিপে ২১ দশমিক ১ শতাংশ উত্তরদাতা একই মত প্রকাশ করেছেন। অন্যদিকে, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর পক্ষে দক্ষিণ-পূর্ব ভারতের ৮ রাজ্যের ১৬ শতাংশ এবং পুরো ভারতের ২৯ দশমিক ১ শতাংশ অংশগ্রহণকারী মত দিয়েছেন।

জরিপে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের সিদ্ধান্ত ঠিক ছিল কি না, এ বিষয়ে উত্তর-পূর্ব ভারতের ২৩ শতাংশ ও পুরো ভারতের ৩৭ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তারা মনে করেন, শেখ হাসিনার মতো মিত্রকে আশ্রয় দেওয়া ভারতের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে অনেকেই মনে করেন, এখন তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত।

এদিকে, বাংলাদেশের অন্তবর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে কূটনৈতিক নোট পাঠিয়েছে। তবে ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত