ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ রাজনীতি শুরু থেকেই জাতীয় পার্টি বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে ছিল

শুরু থেকেই জাতীয় পার্টি বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে ছিল

জিএম কাদেরের দাবি

শুরু থেকে শেষ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছি‌লেন ব‌লে দা‌বি ক‌রে‌ছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ দা‌বি ক‌রেন।

জাতীয় পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান আকাশের সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছি‌লেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তি‌নি ব‌লেন, আমরা শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। আন্দোলনের শুরুতেই ৩ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে আমি জাতীয় সংসদে বক্তৃতা করেছি। সংসদে ও রাজপথে আমরা বলেছি, ছাত্রদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক। যখন সরকারের নির্দেশে ছাত্রদের ওপর গুলি চালানো হলো, আমরা তার প্রতিবাদ করেছি। জীবন দেওয়া ছাত্রদের আমরা জাতির বীর মুক্তিসেনা বলে অভিহিত করেছি।

তি‌নি আরও ব‌লেন, সমন্বয়কদের যখন ডিবি অফিসে আটক করা হলো, আমরা তাদের মুক্তি দাবি করেছি। ছাত্রদের ওপর অন্যায়-অবিচারের প্রতিবাদ করেছি। জাতীয় পার্টির যৌথসভা করে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সর্বাত্মক সমর্থন দিয়েছি। আমার নির্দেশে জাতীয় ছাত্র সমাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে রাজপথে ছিল। রংপুরে আমাদের ছেলেরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে মামলায় হয়রানি হয়েছে। রংপুরে আমাদের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়ে হাজতবাস করেছে।

‘রাজনীতিবিদ হিসেবে সর্বপ্রথম রংপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেছি আমি। আবু সাঈদের পরিবারকে বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছি। জাতীয় পার্টির নেতাকর্মীরা সব সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিল। জাতীয় পার্টি সব সময় জনগণের পক্ষের দল। ভবিষ্যতেও জনগণের পক্ষে জাতীয় পার্টির অবস্থান অব্যাহত থাকবে’ ব‌লেও জানান কা‌দের।

দল‌টির চেয়ারম‌্যান বলেন, আমাদের সন্তানরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। তারা গুলির সামনে বুক পেতে স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত করেছে। এত হত্যা ও নির্যাতনের পরও আমাদের সন্তানরা আন্দোলন থেকে সরে যায়নি। আমাদের সন্তানদের আত্মত্যাগ বিফল হতে দেব না। যে লক্ষ অর্জনে ছাত্ররা জীবন দিয়েছে, সেই লক্ষ্য অর্জনে সবাইকে কাজ করতে হবে।

বাংলাদেশের শাসন পদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে জা‌নি‌য়ে জিএম কা‌দের ব‌লেন, আমাদের সংবিধান সরকারকে অসীম ক্ষমতা দেয়। বিখ্যাত ইতিহাসবিদ লর্ড এটন’র উদ্ধৃতি উল্লেখ করে বলেন, ক্ষমতা মানুষকে দুর্নীতির দিকে নিয়ে যেতে পারে। অসীম ক্ষমতা মানুষকে নিশ্চিতভাবে চরম দুর্নীতিগ্রস্ত করে।’ এ কারণেই, ভালো নির্বাচনে জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েও একটি রাজনৈতিক দল দানবে পরিণত হতে পারে।

তি‌নি ব‌লেন, দেশের নির্বাহী বিভাগ, আইন সভা, বিচার বিভাগের প্রায় শতভাগই সরকার প্রধানের হাতে থাকে। এ ছাড়া, সাংবিধানিক পদগুলোও সরকারপ্রধানের হাতের মুঠোয়। কারও কাছেই সরকারের জবাবদিহিতা নেই। এ কারণেই বাংলাদেশের যে কোনও সরকারই দানবে পরিণত হতে পারে। দেশের মানুষ আশা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি ভালো নির্বাচন উপহার দেবে। আমরা এই ভালো নির্বাচনের আগেই সংবিধানসহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার চাই। আমরা চাই ভালো নির্বাচনের পর যেন কোনও সরকার আর দানব হতে না পারে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত