ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন শুটিং সেটে আহত তটিনী

শুটিং সেটে আহত তটিনী

ফাইল ফটো

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী চট্টগ্রামে ঈদুল আজহা উপলক্ষে নির্মিত একটি নাটকের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তার সহশিল্পী তৌসিফ মাহবুব।

তৌসিফ জানান, “আমরা চট্টগ্রামে ঈদের একটি নাটকের শুটিং করছিলাম। আজ সন্ধ্যায় শুটিং সেটের একটি লাইট স্ট্যান্ড দুর্ঘটনাবশত তটিনীর মাথার ওপর পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সে ভালো আছে।”

জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে অবস্থিত এক বাংলোতে ‘মন মঞ্জিলে’ নামের নাটকের শুটিং চলছিল। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসাবধানতাবশত সেটের একটি ভারী লাইট স্ট্যান্ড তটিনীর ওপর পড়ে যায়, এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুতই তাকে কাছের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাত পাওয়ায় তটিনীকে বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আপাতত কথা বলতে নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, হাসিব হোসাইন রাখি পরিচালিত ‘মন মঞ্জিলে’ নাটকটি আসন্ন ঈদুল আজহায় প্রচারের জন্য নির্মাণ করা হচ্ছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত