ঢাকা মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন ‘শিল্প-সংস্কৃতির মানুষ এ দেশে অনেকটা কলাগাছের ভেলার মতো’

‘শিল্প-সংস্কৃতির মানুষ এ দেশে অনেকটা কলাগাছের ভেলার মতো’

বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। গানের পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করে থাকেন তিনি। দীর্ঘ বিরতির পর আসিফ আকবর ও দিলশাদ নাহার কনা একসঙ্গে গানে কণ্ঠ দিলেন। নতুন গানের বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ আকবর নিজেই।

আসিফ আকবর তার ফেসবুক পোস্টে লিখেন, ‘বাংলাদেশে যেকোনো ঘটনায় প্রথম আক্রান্ত হয় সাংস্কৃতিক মাধ্যম। সবকিছু চলে— শুধু আমাদের পেশাগত ক্ষেত্র হয়ে যায় নিশ্চল। তবু থেমে থাকি না, অপেক্ষা করি ভালো সময়ে কখন কাজ করতে পারব! শিল্প সংস্কৃতির মানুষ এ দেশে অনেকটা কলাগাছের ভেলার মতো, রাষ্ট্রীয় বা সামাজিক নিরাপত্তার কোনো ব্যবস্থাই নেই।’

সংগীতাঙ্গনে প্রাণ না ফেরার কথা জানিয়ে আসিফ আকবর লেখেন, ‘জুলাই বিপ্লবের আগে ও পরে তিন মাস কেটে গেল। এখনো প্রাণ ফেরেনি আমাদের পেশাগত ক্ষেত্রে। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে গাইলাম একটি ডুয়েট গান। স্নেহের দিলশাদ নাহার কনার সঙ্গে অনেক দিন পর গাইলাম। গীতিকবি আহমেদ রিজভী ভাইয়ের কথায় গানটি সুর করেছেন শ্রদ্ধেয় মনোয়ার হোসাইন টুটুল ভাই। সংগীত আয়োজন করেছেন তরুণ ট্যালেন্টেড কম্পোজার সজীব দাস।’

গানটির প্রশংসা করে আসিফ আকবর লেখেন, ‘ভীষণরকম ভালোবাসি, টাইটেলে গানটি মেলডি ঘরানার। টুটুল ভাই, রিজভী ভাইয়ের প্রথম রসায়ন; সেই সঙ্গে প্রিয় কনা এবং সজীবের সংযুক্তি পিওর রোমান্টিক গানটিকে প্রাণ দিয়েছে। গানটি আমারও ভালো লেগেছে অনেক। টিকে থাকুক আমাদের ইন্ডাস্ট্রি, জুলাই বিপ্লবের আলোয় আলোকিত হোক সংগীতাঙ্গন। ভালোবাসা অবিরাম।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত