ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন শিল্পী সমিতি নিয়ে অমিত হাসানের বিস্ফোরক মন্তব্য

শিল্পী সমিতি নিয়ে অমিত হাসানের বিস্ফোরক মন্তব্য

অমিত হাসান

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ও খলনায়ক অমিত হাসান। দীর্ঘ ক্যারিয়ারে দুই চরিত্রেই দর্শকের ভালোবাসা পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি শিল্পী সমিতির সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। সেই সমিতির বর্তমান অবস্থা নিয়ে প্রকাশ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন অমিত হাসান।

সোমবার (১২ মে) ফেসবুক স্ট্যাটাসে অমিত হাসান লেখেন, “শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই।” তার এই পোস্টে সমর্থন জানিয়েছেন চলচ্চিত্রাঙ্গনের অনেক সিনিয়র তারকা। ওমর সানী মন্তব্যের ঘরে লেখেন, “একদম সত্যি, ভালো বলছিস।”

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অমিত হাসান বলেন, “সিনিয়র শিল্পীরা এখন অবহেলিত। আমাদের নিয়ে কেউ ভাবছে না, আমাদের জন্য গল্প লেখা হচ্ছে না। আমি, রুবেল, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ— কোনো সিনেমায় নেই। এমনকি আমাদের জুনিয়ররাও বেকার হয়ে গেছে। বাপ্পি চৌধুরী, সায়মন সাদিকরাও কাজ পাচ্ছে না। তাহলে এই শিল্পী সমিতিতে যাবে কে? এফডিসিতে শুটিং থাকলে শিল্পীরা আসবেন সমিতিতে। এখন সেটাও নেই।”

বর্তমান নেতৃত্বের দিকে অভিযোগের তির ছুড়ে বলেন, “চলচ্চিত্র শিল্পী সমিতিতে এখন গ্রহণযোগ্য কোনো নেতৃত্ব নেই। সভাপতি মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক ডিপজল— দুজনই মাসের পর মাস দেশের বাইরে। এভাবে তো কোনো সংগঠন চলতে পারে না।”

পুরোনো দিনের উদাহরণ টেনে অমিতাভ হাসান বলেন, “রাজ্জাক, আলমগীর, মান্না, ইলিয়াস কাঞ্চন, মিজু আহমেদ, আহমেদ শরীফ, মাহমুদ কলির মতো গুণী শিল্পীরা যখন নেতৃত্বে ছিলেন, তখন শিল্পীরা আসতেন, দেখা করতেন, আড্ডা দিতেন। শুটিংয়ের ফাঁকে খোঁজ নিতেন, সমিতিতে কে আছে। এখন এসব কিছুই নেই। এফডিসির শিল্পী সমিতি আজ প্রাণহীন।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত