ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন শাকিব খান সম্পর্কে এই চমকপ্রদ তথ্যগুলো জানেন?

শাকিব খান সম্পর্কে এই চমকপ্রদ তথ্যগুলো জানেন?

শাকিব খান

শাকিব খানকে নিয়ে বলার আগে রিয়াজ পূর্ণিমাকে নিয়ে বলা দরকার। -‘মনের মাঝে তুমি’ সিনেমাটা হিট হয়ে গেলো। রিয়াজ পূর্ণিমা হিট হয়ে বিজ্ঞাপন করা শুরু করলো। সাকিব খান কিন্তু এই কাজ করে নাই। তাহলে এই ছেলেটা সুপারস্টার হবে না তো কে হবে?—প্রশ্নটি করছিলেন চলচ্চিত্র পরিচালক সফি উদ্দিন সফি। এই পরিচালক শাকিব খান সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন।

একটি ভিডিও সাক্ষাৎকারে এই পরিচালক বলেন,  ‘‘সাত খুন মাফ এর মহরত এফডিসিতে। সকাল বেলায় এফডিসিতে মহরত করলাম বিকাল বেলায় গুলশানে শুটিং। শাকিব আমাকে তার গাড়িতে নিযে  গুলশান ২ নম্বরে একটা কাপড়ের শোরুমে ঢুকলো। সে অনেকগুলো টি শার্ট পছন্দ করলো। সে তখন ওই সিনেমার জন্য এক দোকান থেকে পঁচিশ হাজার টাকার শুধু টি শারট কিনেছিল। সে নিজেকে পর্দায় ভালোভাবে উপস্থানের জন্য পারিশ্রমিকের বেশিরভাগ টাকা খরচ করে ফেলতো। আমরা তাকে যে টাকা দিতাম, সেই টাকা সে আবার আমাদের সিনেমার জন্য ব্যায় করতো।’’

শাকিব খান নাকি আগেই জানতেন তিনি সুপারস্টার হবেন। সফি উদ্দিন সফি বলেন, ‘‘যখন অ্যান্ড্রয়েড ফোন আসলো তখন শাকিব খানের ভিডিও কেউ করতে পারে নাই। শাকিব খান দুইটা লোক রাখছিলো যাতে কেউ তার ভিডিও করতে না পারে। শাকিব খান সিলেক্টিভ সাক্ষাৎকার ছাড়া মিডিয়ায় ঘন ঘন সাক্ষাৎকার দেয় নাই। অর্থাৎ সে অনেক দূরে দেখতে পায়। সে জানতো যে সে সুপারস্টার হবে।’’

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত