ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন শাকিব খানকে কাছ থেকে দেখে যা শিখেছেন সাবিলা

শাকিব খানকে কাছ থেকে দেখে যা শিখেছেন সাবিলা

শাকিব খান, সাবিলা নূর

ঢালিউড সিনেমার মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন বাংলা নাটকের জনপ্রিয় নায়িকা সাবিলা নূর।  রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ -এ অভিনয় করে টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছেন সাবিলা। এই সিনেমায় অভিনয় করতে গিয়ে দশ দিনের মতো শাকিব খানকে একেবারে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন সাবিলা। কেমন কেটেছে এই দশদিন? এই বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন সাবিলা নূর।

সাবিলা নূর বলেন, ‘‘তাণ্ডবের শুটিং সেটে শাকিব খানের সঙ্গে আমার ১০ দিনের মতো শুটিং হয়েছে।শাকিব খানের সঙ্গে অভিনয় করতে গিয়ে শুরুতে নার্ভাসনেস ছিলাম। সিনেমার অনেক কিছুইতো অন্যরকম। আমি যেহেতু অনেক বছর ধরে নাটকে কাজ করেছি, সুতরাং আমি নাটকের কাজের প্রসেসটা জানি। সেক্ষেত্রে ভয় ছিল। সেক্ষেত্রে প্রথম দিনেই, প্রথম সিনেই মেগাস্টার শাকিব খানের সঙ্গেই সিকোয়েন্স। যে নারভাসনেসটা ছিল সেটা আসলে শাকিব খানের কারণেই দূর হযে গেছে। ’’

সেটে থাকার সময় নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন সাবিলা। শাকিব খানও নাকি তার মতোই।

সাবিলা নূর বলেন, ‘‘উনি (শাকিব খান) সেটে সব সময় নিজের মতো করে থাকেন। সিন কী হবে? এটা নিয়ে চিন্তা করেন।’’

সাবিলা নূর আরও বলেন, ‘‘যখন পরিচালক অ্যাকশন বলেছেন, তখন আর উনাকে শাকিব খান মনে হয়নি। তখন আমার যে ক্যারেকটার নিশাতের ক্যারেকটারের সঙ্গে আমি আসলে উনাকে স্বাধীন হিসেবে ভেবে নিয়েছিলাম। সেটে উনি যতক্ষণ থাকেন, উনি যে এতো বড় মেগাস্টার- এটা কাউকে বুঝতে দেন না। উনি গল্প নিয়ে অনেক-অনেক ভাবেন। আমার কাছে মনে হয়েছে, উনি ফিউচারে আরও ভালো করতে চান এই ব্যাপারটা উনার মধ্যে সব সময় থাকে।  আমি চাই যে এই জিনিসটা যেন আমিও করতে পারি।’ ’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত