ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন শাকিবের নায়িকা হানিয়া আমির? রহস্য ভাঙলেন নায়ক

শাকিবের নায়িকা হানিয়া আমির? রহস্য ভাঙলেন নায়ক

পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির কিছুদিন আগে ঢাকায় এসে বলেছিলেন, পছন্দের নায়ক হিসেবে শাহরুখ খান ও শাকিব খানের মধ্যে তিনি বেছে নেবেন শাকিবকে। এর পর থেকে গুঞ্জন ছড়ায়, শাকিবের আগামী সিনেমার নায়িকা হচ্ছেন হানিয়া। এবার শাকিব সেই গুঞ্জনে হাওয়া দিলেন।

কিছুদিন আগে বনানীতে একটি ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করেন শাকিব খান। ওই উদ্বোধন অনুষ্ঠান নিয়ে কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই এক ভ্লগ তৈরি করেন। সেটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন রাফসান। ওই ভিডিওতে হানিয়া আমিরের সঙ্গে সিনেমা করা নিয়ে কথা বলতে শোনা গেছে শাকিবকে।
ভিডিওতে দেখা গেছে রাফসানকে শাকিব খান বলেন, “তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম আমার ফিউচার হিরোইনের সাথে, হানিয়ার সাথে।”
এ সময় শাকিবদের পাশ থেকে একজন জানতে চান, উনি (হানিয়া আমির) কি আপনার সঙ্গে সিনেমা করছেন?

উত্তরে শাকিব খান বলেন, “হ্যাঁ, একটা মুভির কথা হচ্ছে।”
তবে সেই সিনেমা নিয়ে আর কোনো তথ্য জানাননি শাকিব। এর মধ্যে শাকিবের দুইটি সিনেমার কথা সামনে এসেছে। একটি হল ‘সোলজার’। এই সিনেমায় শাকিবের সঙ্গে আছেন তানজিন তিশা।

‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামে আরেক সিনেমায়ও দেখা যাবে শাকিবকে। সেখানে ঢাকাই সিনেমার সুপারস্টারের বিপরীতে তাসনিয়া ফারিণের নাম এসেছে। এছাড়া কলকাতার একজন অভিনেত্রীও ওই সিনেমায় কাজ করবেন বলে আনন্দবাজারে খবর এসেছে।
গেল বছর পাকিস্তানি টিভি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’–এ অভিনয় করে খ্যাতি কুড়ান হানিয়া আমির। এর মধ্যে তার বলিউডে অভিষেক হয়েছে ‘সরদারজি ৩’ সিনেমা করে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত