ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন শাকিবিয়ানদের প্রশংসা করলেন বুবলী

শাকিবিয়ানদের প্রশংসা করলেন বুবলী

শবনম বুবলী

ঢালিউডে সুবাতাস বইছে। বিভিন্ন ঘরানার সিনেমা মুক্তি পেয়েছে এই ঈদে। এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শবনম বুবলী-সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির প্রথম দিন থেকে স্টার সিনেপ্লেক্সে এই সিনেমার সাতটি করে প্রদর্শনী ছিল। এরপর নানা নাটকীয়তা। দর্শক আগ্রহ থাকা সত্ত্বেও সিনেমাটির প্রদর্শনী কমিয়ে দেওয়া হয়। আবার বাড়ানোও হয়। স্টার সিনেপ্লেক্সে এখন সিনেমাটির ১৪টি করে প্রদর্শনী চলছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘জংলি’ সিনেমার প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান। এদিকে জংলি সিনেমার নায়িকা বুবলী বরবাদকেও এগিয়ে রেখেছেন। শাকিবিয়ানদের প্রশংসা করেছেন এই নায়িকা। আর বরবাদকে তুলনা করেছেন ঝড়ের সাথে।

সম্প্রতি বুবলী গণমাধ্যমকে বলেন, ‘‘বরবাদ হলো একটি ঝড়ের নাম। সে ঝড় বইছে। আরও অনেক দিন যাবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক পজেটিভ। বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান। তিনি খুবই ভালো অভিনেতা। যিনি দিনের পর দিন নিজেকে ভিন্নভাবে দর্শকদের সামনে উপস্থাপন করছে। এবং দর্শক উনাকে সেভাবে ভালোবাসা দিয়ে একসেপ্ট করছে।’’

তবে এখনও বরবাদ সিনেমা দেখেননি বুবলী। তিনি বলেন, ‘‘এখনতো পারিবারিক সময় যাচ্ছে, অর্থাৎ ‘জংলি’ নিয়ে সময় যাচ্ছে। ‘বরবাদ’ দেখবো অবশ্যই। ‘বরবাদ’ যেহেতু বিগ বাজেটের একটি সিনেমা এটা সাপোর্ট করা আমাদের সবার উচিত। আমাদের ‘জংলি’ যেমন একটা অন্য ঘরানার সিনেমা এবং‘ বরবাদ’ও অন্য রকম। সুতরাং আমার মনে হয় সবকিছু মিলেমিশে একাকার। শাকিবের যারা ভক্ত তারা বরবাদকে যেমন আপন করে নিয়েছেন, জংলিকেও আপন করে নিয়েছেন। এটাইতো হওয়া উচিত। শাকিবিয়ানরা সবার মুভি দেখুক, এটা আমরা চাই। ’’

এই নায়িকা আরও উল্লেখ করেন, যারা বুবলী ভক্ত, সিয়াম ভক্ত তারাও বরবাদ দেখছেন।

উল্লেখ্য, এসকে মুভিস এর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, ‘বরবাদ’ মুক্তির ১২তম দিনে এসে (শুক্রবার)  সারাদেশের ১২১টি সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়ে রীতিমতো স্টেডিয়ামে পরিণত হয়েছে!  সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স হাউজফুলের সাথে সাথে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বিকেল ও সন্ধ্যার শো-তে তিল ধারণের ঠাঁই ছিল না! মাল্টিপ্লেক্সসহ একাধিক সিঙ্গেল স্ক্রিনে মিড নাইট শো চলছে, চলবে!

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত