ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ জাতীয় শহীদ ডাঃ মিলনের আত্মত্যাগ সবসময় আমাদেরকে প্রেরণা জোগাবে: তারেক রহমান

শহীদ ডাঃ মিলনের আত্মত্যাগ সবসময় আমাদেরকে প্রেরণা জোগাবে: তারেক রহমান

ছ‌বি: সংগৃহীত

আজ ২৬শে নভেম্বর, শহীদ ডাঃ শামসুল আলম মিলন দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ডাঃ মিলনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টে মিলনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।


ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট

তারেক রহমান বলেন, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের নির্ভীক সৈনিক শহীদ ডাঃ মিলনের আত্মদান গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাঁর ত্যাগের মধ্য দিয়ে ৯ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়েছিল। স্বৈরাচার উৎখাত করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ডাঃ মিলনের দৃঢ় অঙ্গীকার দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।
তিনি আরও বলেন, পতিত আওয়ামী সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে দেশের মানুষ তাদের অধিকার হারিয়েছিল এবং গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। তবে ৫ আগস্টের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নতুনভাবে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। দেশের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র এখনো থেমে নেই, তবে ঐক্যবদ্ধ থাকলে তা সফল হতে পারবে না।
তারেক রহমান উল্লেখ করেছেন, শহীদ ডাঃ মিলনের আত্মত্যাগ সবসময় দেশপ্রেমীদের জন্য প্রেরণার উৎস হবে। তিনি আজকের দিনে শহীদ ডাঃ মিলনসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

শেষে তিনি লিখেছেন, “আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত