ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন শতাধিক দেশ থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখছেন দর্শক

শতাধিক দেশ থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখছেন দর্শক

ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। মুক্তির আগে থেকেই ধারাবাহিক নাটকটি নিয়ে উন্মাদনায় ভেসেছেন ভক্তরা। বিষয়টি টের পাওয়া গেছে প্রি-বুকিংয়ে। মুক্তির পরও আগের সব রেকর্ড ভেঙেছে বলে জানালো সংশ্লিষ্টরা। নাটকটির ওটিটি পার্টনার বঙ্গ। এতে উন্মুক্ত হওয়ার পর প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানিয়েছে, রেকর্ড ব্রেকিং ওপেনিং হয়েছে এবার!

শতাধিক দেশ থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫ দেখছে দর্শকরা। এর মধ্যে পেইড ভিউজ হয়েছে ৩৫ লাখের বেশি। পেইড ওয়াচ টাইম রেকর্ড ২.৫ কোটি মিনিট! যেমনটা এর আগে দেশের কোনও ওয়েব কনটেন্টের বেলায় ঘটেনি। এমনটাই দাবি সংশ্লিষ্টদের। এর আগে ওটিটিতে সর্বোচ্চ রেকর্ড ছিল অমির নির্মিত ‘ফিমেল ৪’, সেই তুলনায় এবার ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন আরও তিনগুণ বেশি সাড়া ফেলেছে।

ব্যাচেলর পয়েন্ট’র ইতিহাসে এবারই প্রথমবার দর্শকরা বঙ্গ অ্যাপে একসঙ্গে ৮টি পর্ব দেখতে পাচ্ছেন। মাত্র ৫০০ টাকায় দেখা যাবে পুরো সিজনের ১২০টি পর্ব (১৫টি চ্যাপ্টার, প্রতি মাসে এক চ্যাপ্টার)। সিজন পাস ছাড়াও দর্শকদের জন্য রয়েছে আরও দুটি প্যাকেজ—২ মাসের প্যাক (১৬টি পর্ব) মাত্র ৭৫ টাকা এবং মিনি প্যাক (৮টি পর্ব) মাত্র ৪০ টাকা। প্রসঙ্গত, ব্যাচেলর পয়েন্ট সিজন-৫-এ অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, পারসা ইভানা, ইশতিয়াক আহমেদ রুমেল, লামিমা লাম, শিমুল শর্মা, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

সিরিজটি মুক্তির আগে গত ১ জুন আয়োজিত সংবাদ সম্মেলনে কাজল আরেফিন অমি ঘোষণা দেন যে, ‘‘ঈদুল আজহার রাত থেকে একসঙ্গে ৮টি এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। দেখতে হলে আগে থেকে প্রি-বুকিং করা যাবে। নির্মাতার এই ঘোষণায় ব্যাচেলর পয়েন্ট অনুরাগীদের মধ্যে হুলস্থূল লেগে যায়। দেশ-বিদেশ থেকে দর্শকরা নাটকটি প্রি-বুক করেন। সেখান থেকেই নতুন রেকর্ড গড়ে সিরিজটি।’’

গণমাধ্যমকে কাজল আরেফিন অমি বলেন, “ব্যাচেলর পয়েন্ট সিজন-৫-এর প্রি-বুকিংয়ে যেটা ঘটছে, বাংলাদেশের ওটিটি মার্কেট তা আগে কখনও দেখেনি। পরিষ্কার বোঝা যাচ্ছে, বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। এই অর্জন আমার একার বা বঙ্গের না, বাংলাদেশের গোটা ওটিটি ইন্ডাস্ট্রির জন্যই এটি একটি অর্জন।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত