ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আবহাওয়া ও জলবায়ু শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারতের তেলেঙ্গানা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারতের তেলেঙ্গানা

শক্তিশালী একটি ভূমিকম্পে কেঁপেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। আজ বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে তেলেঙ্গানার মুলুগু জেলায় ভূমিকম্প আঘাত হানে।

ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর কেন্দ্রটি মাটি থেকে ৪০ কিলোমিটার গভীরে ছিল।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, হায়দরাবাদ, মুলুগু ও এর পার্শ্ববর্তী জেলার মানুষ এই ভূকম্পন অনুভব করেছেন। সামাজিক মাধ্যমে ভূমিকম্পের মুহূর্তের বিভিন্ন ভিডিও শেয়ার করা শুরু করেছেন নেটিজেনরা।

‘তেলেঙ্গানা ওয়েদারম্যান’ নামে এক এক্স ইউজার লিখেছেন, “গত ২০ বছরে প্রথমবারের মতো তেলেঙ্গানায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। কেন্দ্রস্থল মুলুগু জেলায়। হায়দরাবাদসহ সমগ্র তেলঙ্গানায় কম্পন অনুভূত হয়েছে।”

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত