ঢাকা মঙ্গলবার ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ লেবাননে ভয়াবহ বিস্ফোরণে ৪ বাংলাদেশি নিহত, আহত ১০০

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে ৪ বাংলাদেশি নিহত, আহত ১০০

লেবাননের রাজধানী বৈরুতে একটি ওয়্যারহাউজে ভয়াবহ বিস্ফোরণে চার বাংলাদেশী নিহত এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয়-এর ২১ জন আহত হয়েছেন।

লেবাননে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আবদুল্লাহ আল মামুন জানান, এ পর্যন্ত চার বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছে ১০০ জনের মত। এদের মধ্যে ৭৮ জন প্রবাসী বাংলাদেশী এবং ২১ জন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য।

তিনি বলেন, নিহতরা হচ্ছে ব্রাম্মণবাড়িয়ার মেহেদী হাসান ও রাসেল, মাদারীপুরের মিজান এবং কুমিল্লার রেজাউল।
আহতদের মধ্যে একজন নৌসেনার অবস্থা আশঙ্কাজনক। তাকে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত মেডিকেল সেন্টারে (এইউবিএমসি) ভর্তি করা হয়েছে।

অন্যদেরকে ইউনিফিলের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা শেষে হেলিকপ্টার বা অ্যাম্বুলেন্সযোগে হামুদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত। শান্তিরক্ষা মিশন ইউনিফিলের সার্বিক তত্ত্বাবধানে আহত নৌসদস্যদের চিকিৎসা চলমান রয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত