ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ লেবাননে বিস্ফোরণে নিহত ৪ বাংলাদেশির পরিচয়

লেবাননে বিস্ফোরণে নিহত ৪ বাংলাদেশির পরিচয়

লেবাননে ভয়াবহ বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত চার বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়াও বিস্ফোরণে আহত হয়েছেন ১০০ বাংলাদেশি। এদের মধ্যে শ্রমিক রয়েছেন ৭৯ জন এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ২১ জন। তারা সবাই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত।

বুধবার (০৫ আগস্ট) সন্ধ্যায় লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য পাওয়া গেছে।

বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরেণে নিহত চারজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান ও রাসেল মিয়া, কুমিল্লার রেজাউল ও মাদারীপুরের মিজান। নিহতরা দেশটিতে বৈধ কর্মী হিসেবে কাজ করতেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্র বন্দরের ১২ নম্বরে হ্যাঙ্গারে রাখা অ্যামোনিয়াম নাইট্রেটের ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত ৪ হাজারের বেশি। বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে ৩ লাখ মানুষ। ক্ষতির পরিমাণ ৫০০ কোটির বেশি বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত