ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ লেবাননে বিস্ফোরণে কোনো বাংলাদেশি নিহত হয়নি

লেবাননে বিস্ফোরণে কোনো বাংলাদেশি নিহত হয়নি

লেবাননে রাজধানী বৈরূতে জোড়া বিস্ফোরণে কোনো বাংলাদেশি নিহত হয়নি বলে জানা গেছে। তবে দেশটিতে অবস্থানরত কয়েকজন সামরিক সদস্য আহত হয়েছেন। এছাড়া বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, ‘বিস্ফোরণে সাধারণ কোনো বাংলাদেশি শ্রমিক নিহত হননি। তবে কয়েকজন সামরিক বাহিনীর সদস্য কিছুটা আহত হয়েছেন। তাদে সংখ্যা ১০ জনের কম।

তিনি আরও জানান, এদের মধ্যে দুইজন অধিকতর আহত বাকিরা কানে বা মাথায় ব্যথা পেয়েছেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, বৈরুতে অবস্থান করা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে মোট ১১০ সদস্য ছিল। কিন্তু ঘটনাটি সন্ধ্যার আগ দিয়ে হওয়ায় ওই সময় অনেকেই জাহাজে ছিলেন না।

এর আগে, দেশটির রাজধানী বৈরুতে মঙ্গলবার সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত এবং প্রায় চার হাজার মানুষ আহত হয়েছে।

এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত